চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

চট্টগ্রামে হিজড়ার সঙ্গে প্রেমের জেরে যুবকের আত্মহত্যার চেষ্টা

প্রকাশ: ২০১৮-০২-০৪ ২০:১৫:২৭ || আপডেট: ২০১৮-০২-০৪ ২০:১৫:২৭

সিটিজি টাইমস:

সাধ-আহ্লাদ সবই আছে। আছে প্রবল ভালোবাসার অনুভূতি। ঘরবাঁধার স্বপ্নও ছিল তাদের। প্রকৃতির সীমাবদ্ধতা সত্বেও সব বাঁধা পেরিয়ে একসঙ্গে গড়েছেন সংসার। কিন্তু বিপত্তি সমাজের। পরিচিতরা সবসময় খ্যাপাতো রাব্বিকে। প্রায়সময় হীনমন্নতায় ভুঁগতো রাব্বি। এ নিয়ে ঝগড়াও হতো মেঘলার (হিজড়া) সঙ্গে।

বলছি চট্টগ্রামের খুলশী থানার সেগুনবাগান এলাকার মেঘলা (৩০) হিজড়া ও ফটিকছড়ি থানার নানুপুর আজাদী বাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে রাব্বির (২০) প্রেমের কথা।

রবিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে তাদের দুজনের ঝগড়া হয়। ঝগড়ার শেষে রাব্বি হারপিক খেয়ে আত্মহননের চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। বর্তমানে হাসপাতালো মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রাব্বি।

হাসপাতালে শয্যায় শুয়ে রাব্বি বলেন, আমি মেঘলাকে ভালবাসি। সেও আমাকে ভালবাসে।

“কিন্তু মানুষজন সেটা মেনে নিতে পারেনি। পরিচিতরা সবসময় আমাকে হিজড়ার জামাই বলে খ্যাপায়।”

 

বেশ কয়েকজন হিজড়ার সঙ্গে কথা বলে জানা গেছে তাদের প্রেম, বিয়ে ও সংসার সম্পর্কে। তাদের জীবন হচ্ছে এক গোপন ট্র্যাজেডি। শারীরিকভাবে মিলিত হলেও সন্তানের মুখ দেখতে পান না তারা। তবু ঘর পাতেন। একসঙ্গে সংসার করেন। কিন্তু তাদের সংসার, ঘরবাঁধা ভিন্ন রকমের। তাদের মধ্যে আছে বৈচিত্রতা। প্রত্যেক হিজড়াই একজন পুরুষ সঙ্গী খোঁজেন। পুরুষ সঙ্গীরা তাদের বন্ধু হিসেবে পরিচিত। এই বন্ধুকে ভালোবাসার বন্ধনে বেঁধে রাখতে চান তারা। হিজড়াদের কাছে এই বন্ধু ‘পারিক’ নামে পরিচিত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *