চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

নোয়াখালী জেলা জামায়াতের আমির আলা উদ্দিন গ্রেফতার

প্রকাশ: ২০১৮-০২-০৫ ১৪:৩৫:২০ || আপডেট: ২০১৮-০২-০৫ ১৪:৩৫:২০

নিউজ ডেস্ক-

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে নোয়াখালী জেলা শাখার জামায়াতে ইসলামী আমির মাওলানা মো. আলা উদ্দিন (৫৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে ওই উপজেলার চৌমুহনী বাণিজ্যিক কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াতের জেলা শাখার সভাপতি (আমির) মো. আলা উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক  মামলা রয়েছে। পুনরায় নাশকতার আশঙ্কায় তাকে গ্রেফতার করা হয়েছে।- পরিবর্তন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *