চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

খাগড়াছড়িতে চাঁদের গাড়ি উল্টে এক নারী নিহত: আহত ৮

প্রকাশ: ২০১৮-০২-০৬ ২০:০৩:১০ || আপডেট: ২০১৮-০২-০৬ ২০:০৩:১০

নিউজ ডেস্ক-

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া এলাকায় যাত্রীবাহী একটি জীপ (চাঁদের গাড়ি) উল্টে স্ম্রাইনামা মারমা (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৮ জন।

মঙ্গলবার সকালে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাকলাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নিলা অং মারমা (৬০), মংসানু মারমা (৩৫), বদং মারমা (৪৫), সুইচিং মারমা (৪৫), রুইচা অং মারমা (৪২) ও গাড়ির স্টাফ রাম্প্রুচাই মারমা (২৫)। এছাড়া বাকিদের নাম পাওয়া যায়নি। আহতদের সকলেই রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাকলাপাড়ার বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রতন খীসা জানান, চাঁদের গাড়ি উল্টে আহত ৯ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে স্ম্রাইনামা মারমা (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও এক জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান, নাকাপা পুলিশ ফাঁড়ি ও স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।- পরিবর্তন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *