Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০২-০৬ ১৫:৩৫:১৪ || আপডেট: ২০১৮-০২-০৬ ১৫:৩৫:১৪

নিউজ ডেস্ক-
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-শিবিরের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন একই উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল ওহাব (৪০), একই উপজেলার কাজিরখিল ইউনিয়ন বিএনপির কর্মী মো.হারুন (৪৩) ও একই উপজেলা সেনবাগ পৌরসভার শিবির কর্মী আবদুল গফুর (২৫)।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, নাশকতার আশঙ্কায় অভিযান চালিয়ে বিএনপি ও শিবিরের ৩ জনকে আটক করা হয়েছে। পরে মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।