চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

পটিয়ায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত : গুরুতর আহত ২

প্রকাশ: ২০১৮-০২-০৬ ০১:১৫:০২ || আপডেট: ২০১৮-০২-০৬ ০১:১৫:০২

নিউজ ডেস্ক-

পটিয়া এলাকায় ট্রাকচাপায় অভি বড়ুয়া (২৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (০৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। একই ঘটনায় আরও দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।[divider]ঘটনাস্থলে যাওয়া পটিয়া থানার এসআই মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত অভি বড়ুয়ার বাড়ি রাউজান উপজেলায়। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

আহতরা হলো, শিমুল শীল (২৪) ও অংকন (২৪)। তারা তিন জনই পুলিশের কনস্টেবল ছিলেন।

এসআই মোশারফ হোসেন  বলেন, ‘নিহত অভিসহ আহত দুই জন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পটিয়ায় মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় কক্সবাজার থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে অভি নিহত হন। অপর দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তাদের অবস্থা আশংকাজনক।’

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত পৌনে ১২টার দিকে ট্রাকচাপায় গুরুতর আহত শিমুল শীল ও অংকনকে হাসপাতালে আনা হয়। তাদেরকে ক্যাজুয়াল্টি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়েছে।’– বাংলা ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *