Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০২-০৬ ২১:৪৮:৩৫ || আপডেট: ২০১৮-০২-০৬ ২১:৪৮:৩৫

নিউজ ডেস্ক-
চট্টগ্রামের পটিয়া উপজেলা ও পৌরসদরে সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে ২৬ নেতাকর্মীকে আটক করেছে পটিয়া থানা পুলিশ। আজ মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
পটিয়া থানার ওসি শেখ মোঃ নেয়ামত উল্লাহ বলেন, যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা ও অভিযোগের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যা উপজেলা শান্তিরহাট এলাকায় আমাদের নেত্রী আমাদের মা, খালেদা জিয়াকে জেলে যেতে দিব না, এইভাবে স্লোগান দিয়ে উপজেলার শান্তিরহাট এলাকায় একটি পিকআপ ও একটি মিনিবাসে গ্লাস ভেঙ্গে দেয় এবং উপজেলা ভেল্লাপাড়া এলাকায় কয়েকটি ককটেল নিক্ষেপ করে।
এরপর সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশী অভিযানে পটিয়ায় দলীয় নেতা-কর্মীদের আটকে উদ্বেগ জানিয়েছেন পটিয়া উপজেলা বিএনপি’র সেক্রেটারী খোরশেদ অালম। তিনি বলেছেন, পুলিশ শান্তিপূর্ন কর্মসূচি পালনেও বাধা দিচ্ছে। তিনি দাবী করেন সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত তাদের দলের ২৬ নেতা কর্মীকে বিনা কারণে আটক করেছে পুলিশ। কর্মীরা বাড়িঘরে থাকতে পারছেনা বলে তিনি দাবী করেন।- পটিয়া নিউজ