চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

বাঁশখালীতে চলছে পুলিশের সাড়াশি অভিযান

প্রকাশ: ২০১৮-০২-০৬ ০১:০৭:১৯ || আপডেট: ২০১৮-০২-০৬ ০১:০৭:১৯

 

নিউজ ডেস্ক-

বাঁশখালী থানা পুলিশ ৮ফেব্রয়ারিকে কেন্দ্র করে হার্টলাইনে। চলছে উপজেলার প্রত্যন্ত এলাকায় সাড়াশি অভিযান । পুলিশ সোমবার সন্ধ্যা পর্যন্ত উপজেলা জামায়াত এর সাবেক আমির ও শিক্ষক আবদুর রহিম ছানুবী সহ অন্তত ১৩ নেতাকর্মীকে আটক করেছে বলে আটককৃতদের পরিবার সুত্রে জানা যায় ।

এদিকে পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে ।তাছাড়া আটককৃতদের নাম ঠিকানা থানা পুলিশ থেকে গোপন রাখা হলেও আটককৃতদের পরিবারের দাবি পুলিশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী সমাজ কল্যান পরিষদের নেতা মোক্তার আহমদ সিকদার,স্বেচ্ছাসেবক দল নেতা মো: মুবিনুল হক,যুবদল নেতা মো: সিরাজ,পৌরসভার ব্যবসায়ী ছিদ্দিক আহমদ,পশ্চিম চাম্বল এলাকার মো: কালু সহ আরো কয়েকজনকে গ্রেফতার করেছে ।

আটকের বিষয়টি অস্বীকার করে থানা পুলিশের ওসি মো: সালাহ উদ্দিন বলেন ৮ফেব্রয়ারি রায়কে কেন্দ্র করে কেউ রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করে তুলতে না পারে সে ব্যাপারে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে ।কেউ যদি কোন প্রকার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাহলে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান ।বাশঁখালী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনী বলেন দলের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটকের খবর পেয়েছি ।তবে তাদের কি কারনে পুলিশ আটক করেছে তা এখন ও নিশ্চিত হতে পারেনি ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াত আমির জহিরুল ইসলাম বলেন বাশঁখালী কখন ও অশান্ত ছিলনা । হঠাৎ করে পুলিশের মামলা বিহীন নেতাকর্মীদের গ্রেফতার এলাকার পরিবেশ অশান্ত করে তুলবে।– জনকণ্ঠ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *