Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০২-০৬ ১৩:৩৫:২৮ || আপডেট: ২০১৮-০২-০৬ ১৩:৩৫:২৮

নিউজ ডেস্ক-
রাঙ্গুনিয়ার পদুয়া জাকুয়া টিলা এলাকায় বিষপানে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোররাত তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জিনু আকতার (২২) নামের ওই গৃহবধূর মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ বিষপান করেন। এরপর তার স্বামী মোহাম্মদ হোসেন তাকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলানিউজ