Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০২-০৬ ১৫:১৮:০০ || আপডেট: ২০১৮-০২-০৬ ১৫:১৮:০০

মোঃ এরশাদ আলম,লোহাগাড়া :
আগামী ৮ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করায় গতরাতে লোহাগাড়ায় পৃথক পৃথক অভিযানে বিএনপি ও যুবদলের ৪ নেতাকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন পদুয়া ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহমদের পুত্র মোবারক আহমদ (৪০), একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মৃত আবুল হোসেনের পুত্র আকতার হোসেন (৩৫), যুবদল নেতা পদুয়া ফরিয়াদিকুলের সমশুল আলমের পুত্র দেলোয়ার (৩০) ও লোহাগাড়া সরকার পাড়ার মৃত হারুনুর রশিদের পুত্র শাহজাহান (৩২)।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ শাহজাহান পিপিএমবার জানান, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করায় গতকাল লোহাগাড়া থানার বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে।তিনি আরো জানান রায় পর্যন্ত অামাদের এই অভিযান অব্যাহত থাকবে।