চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

সাতকানিয়ায় বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশ: ২০১৮-০২-০৬ ২০:৫১:৩৪ || আপডেট: ২০১৮-০২-০৬ ২০:৫১:৩৪

 

নিউজ ডেস্ক-

চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (০৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, দক্ষিণ রামপুর ১নং পৌর ওয়ার্ডের মৃত ডাক্তার এজাহার মিয়ার পুত্র পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা মোঃ নবাব মিয়া (৫০), দক্ষিণ চরপাড়া মোক্তার বাড়ী, ৬নং পৌর ওয়ার্ডের মৃত আব্দু্ল্ল্যাহ ফিরোজের পুত্র দক্ষিণ জেলা বিএনপি নেতা এস.এম জসিম উদ্দীন আবদুল্লাহ (৪৬), বাজালিয়া বড়দুয়ারা এলাকার মৃত আব্দুল মজিদের পুত্র বাজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুস সালাম (৪৭), দক্ষিণ ঢেমশা গোয়াজার পাড়া এলাকার মৃত হাজী মফিজুর রহমানের পুত্র সাতকানিয়া পৌর জামায়াতের আমির মোঃ ওয়াজেদ আলী (৬০), জনার কেঁওচিয়া এলাকার মৃত নুরুল হকের পুত্র কেরানীহাট ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মোঃ জয়নাল আবেদীন (৩৮), এছাড়া জামায়াত বিএনপির অন্যান্য কর্মীরা হচ্ছে, দক্ষিণ রামপুর ১নং পৌর ওয়ার্ডের মৃত ডাক্তার এজাহার মিয়ার পুত্র জহিরুল ইসলাম (৪০), বাজালিয়া এলাকার হাজী আব্দুল মোনাফের পুত্র মোঃ ইউচুপ (৪৩), মরফলা এলাকার সালেহ আহমদের পুত্র মোঃ আবুল কাশেম (২৮), জনার কেঁওচিয়া মৃত আব্দুল মোনাফ মান্নানের পুত্র মোঃ সেলিম (৪২), দক্ষিণ ঢেমশা এলাকার বজলুর রহমানের পুত্র আবদুল আলম (৩০), দক্ষিণ কাঞ্চনা গুরগুরী এলাকার মোঃ আলী আহমদের পুত্র মোঃ মহিউদ্দীন (৩০), দক্ষিণ কাঞ্চনা বকশীরখিল এলাকার ইউসুফ নবীর পুত্র জাহিদুল ইসলাম (২৪), মাহামুদুল হক (৫০), পূর্ব নলুয়া এলাকার বাদশা মিয়ার পুত্র সাদেক হোসেন (২৭), পূর্ব নলুয়া এলাকার মৃত রমজু মিয়ার পুত্র মোঃ সোহেল (২৭), উত্তর ঢেমশা মাইজ পাড়া এলাকার আহমদ ছফার পুত্র মোঃ কাশেম ও জাহিদুল ইসলাম (২৪)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল হোসেন জানান, সোমবার সন্ধ্যায় বিএনপি ও তার জোটভুক্ত দল জামায়াত-শিবির, এলডিপি’র জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শ্রেণির ২০০/২৫০জন নেতাকর্মী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছদাহা ইউনিয়নস্থ হাসমতের দোকান মালেক মেম্বারের ব্রিক ফিল্ডের সামনে রাস্তার উপর মিছিলসহ সমবেত হয়ে এবং কেওচিয়া ইউনিয়নস্থ জনার কেঁওচিয়া সাকিনের আধারমার দরগারর সামনে সমবেত হয়ে ককটেল জাতীয় বোমার বিষ্ফোরণ ঘটিয়ে রাস্তায় চলাচল যানবাহনে ভাংচুর ও ব্যাপক ত্রাসের ঘটনা সৃষ্টি করে।

এ ব্যাপারে সাতকানিয়া থানায় বিষ্ফোরক উপাদানাবলী (সংশোধন) আইন ২০০২ এর ৩, ৪ ও ৬ করা মামলা (মামলা নং-৮) দায়ের করা হয়।

উক্ত ঘটনায় তার (ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল হোসেন) নেতৃত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোহাম্মদ মজিবুর রহমান, এসআই মোঃ সিরাজুল ইসলাম, এসআই মোঃ নিজাম উদ্দিন, এসআই দীপন চন্দ্র সরকার, এসআই প্রিয়লাল ঘোষ, এসআই রাশেদুল ইসলাম খাঁন, এসআই মিজানুর রহমান, এএসআই গোলাম মোস্তফা, এএসআই মিজানুর রহমান, এএসআই আরিফুল ইসলাম, এএসআই সাইফুল ইসলাম, এএসআই মোঃ জিহাদ আলী, এএসআই আমিরুল ইসলাম, এএসআই আহসান হাবিব সহ সংগীয় ফোর্স রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয় বলেও জানান ওসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *