Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০২-০৬ ১৬:০৭:৪৭ || আপডেট: ২০১৮-০২-০৬ ১৬:০৭:৪৭

আগামী ৮ই ফেব্রুয়ারি চট্রগ্রাম দক্ষিনজেলা ছাত্রলীগের সকল নেতা-কর্মি ভাইদের সারাদিন মাঠে থেকে বিএনপির সকল প্রকার নাশকতামূলক সন্ত্রাসী কর্মকান্ডের প্রচেষ্টাকে নসাৎ করে সমুচিত জবাব দেয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রিয় কার্য্যনির্বাহী সংসদের সহ-সম্পাদক রাশেদুল আরেফিন জিসান।আজ তিনি দক্ষিণজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে মত বিনিময়ের সময় এই আহ্বান জানান।এই সময় আরও উপস্হিত ছিলেন দক্ষিনজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলি,সহ-সভাপতি শওকতুল আলম,যুগ্ন-সাধারন সম্পাদক সালেহী-নুর-জ্জামান চৌধুরি তানভীর,ছাত্রলীগনেতা মোঃ আনোয়ার হোসেন,ছাত্রলীগনেতা আনোয়ার হোসেন নয়ন,যুগ্ন সাধারন সম্পাদক ও আইন কলেজের এজিএস রিদোয়ান বারী লাভলু,ছাত্রনেতা ওয়াহিদ,ছাত্রনেতা মহিউদ্দিন চৌং সিহাব,সহ-সভাপতি পিকু সেন গুপ্ত,সহ-সভাপতি ফরহাদুল ইসলাম,বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক,আলোচিত ছাত্রনেতা মন্জুর মোরশেদ,ছাত্রনেতা খায়রুল ইমন,শাহরিয়ার সাদিব,রিজাদুল টিপু,বিজয়সহ শতাধিক নেতা-কর্মী।উল্লেখ্য জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমের টাকা লুপাটের কারনে দুর্নীতির অভিযোগে বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি সহ তাদের সকল অঙ্গ-সংগঠনগুলো ৮ ফেব্রুয়ারি শোডাউন কিংবা আন্দোলনের নামে নাশকতামূলক সন্ত্রাসি কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে ধারনা করা হচ্ছে,যা ভিবিন্ন গোয়েন্দাসূত্র ও বিএনপির শীর্ষ স্হানীয় নেতাদের বক্তব্য-বিবৃতিতে উঠে এসেছে।আর এই কারনে সরকার ও প্রশাসন বেশ সর্তকাবস্হায় রয়েছে,বাড়ানো হয়েছে গোয়েন্দা নজদারিও।সরকারের পাশাপাশি বর্তমান সরকার দলীয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সেদিন মাঠে থেকে বিএনপির সকল নাশকতার জবাব দেয়ার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। তারই অংশ হিসাবে দলটির ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এস,এম জাকির হোসেনের নির্দেশ অনুযায়ী দেশের সকল ইউনিটও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।কেন্দ্রের সেই নির্দেশ অনুযায়ী সারাদিন মাঠ দখলে রেখে বিএনপির নাশকতামূলক সকল কর্মকান্ডের জবাব দেয়ার আহ্বান জানান সকল বক্তা তাদের বক্তব্যে।