চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

আমাকে জেলে পাঠালেও সরকারের খালি মাঠে গোল দেয়ার খায়েশ পূরণ হবে না : খালেদা জিয়া

প্রকাশ: ২০১৮-০২-০৭ ১৭:৫৯:৪৫ || আপডেট: ২০১৮-০২-০৭ ১৭:৫৯:৪৫

নিউজ ডেস্ক :

চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমাকে জেলে পাঠালেও সরকারের খালি মাঠে গোল দেয়ার খায়েশ পূরণ হবে না। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার আগের দিন বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় খালেদা জিয়া আরও বলেন, বাংলাদেশে এখন ন্যায় বিচার নেই। আমি যেখানেই থাকি যেমন থাকি দেশবাসীকে কখনও ছেড়ে যাবো না।

বুধবার বিকেল ৫টা ৬ মিনিটের দিকে বক্তব্য শুরু করেন খালেদা জিয়া। বিএনপির অফিসিয়াল ফেসবুক গ্রুপ facebook.com/bnpbd.org এ বক্তব্য লাইভ দেখানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া আরো আছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।

আগামীকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে। ওই মামলার প্রধান আসামি খালেদা জিয়া। রায়ের আগের দিন আজ সংবাদ সম্মেলন করছেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *