চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

চট্টগ্রামে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা করছে পুলিশ: চলাচলে কড়াকড়ি 

প্রকাশ: ২০১৮-০২-০৭ ১২:৪৪:১৬ || আপডেট: ২০১৮-০২-০৭ ১২:৪৪:১৬

নিউজ ডেস্ক-  :

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘিরে বন্দর নগরী চট্টগ্রামে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা করছে পুলিশ।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীতে চলাচলে কড়াকড়ি আরোপ করেছে নগর পুলিশ। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে নগর পুলিশের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ আদেশ জারির কথা জানানো হয়।

আদেশে চট্টগ্রাম মহানগরীতে যে কোন অবাঞ্চিত ব্যক্তির প্রবেশ, অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন, ইট পাথর বা নিক্ষেপযোগ্য কোন কিছু বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেন নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার।

আদেশে নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, ‘বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উশৃঙ্খল নেতা-কর্মী ও সমর্থকরা ধ্বংসাত্মক ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে চট্টগ্রাম মহানগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালানোর আশংকা রয়েছে।

তাই জনস্বার্থে ১৯৭৮ সালের চট্টগ্রাম মেট্রোপলিটন অধ্যাদেশ এর ২৯ ও ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এ আদেশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আদেশ বলবৎ থাকবে।- বাংলানিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *