চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

চট্টগ্রামে লাঠি হাতে যুবলীগ ছাত্রলীগের অবস্থান ও মিছিল

প্রকাশ: ২০১৮-০২-০৭ ২৩:৩২:২৯ || আপডেট: ২০১৮-০২-০৭ ২৩:৩২:২৯

এম.এ.এইচ রাব্বী, চট্টগ্রাম:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বন্দর নগরী চট্টগ্রামে বিএনপি-জামায়াতের নৈরাজ্য, ধ্বংসাত্মক কর্মকান্ডের প্রতিবাদে বুধবার (০৭ফেব্রুয়ারি) বিকালে অাওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে লাঠি হাতে অবস্হান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে যে কোন প্রকার নৈরাজ্য ও নাশকতা রুখতে আজ বিকেল থেকেই নগরির বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। এসময় তারা লাঠি হাতে মিছিল করে নগরির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

মহানগর যুবলীগ :

বুধবার বিকালে নগরির দারুল ফজল মার্কেট চত্ত্বরে অবস্থান কর্মসূচী পালন করেছে চট্টগ্রাম মহানগর যুবলীগ।এসময় আয়োজিত পথ সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ম মহিউদ্দিন বাচ্চু, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ এবং মাহবুবুল হক সুমন।

 

এসময় বক্তারা বলেন, বেগম জিয়া আইনের প্রতিশ্রদ্ধাশীল নয় বলেই রায়কে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে। জনগনের জানমাল রক্ষায় আগামীকাল নগরির প্রতিটি এলাকায় যুবলীগের নেতা কর্মীরা শান্তিপূর্ণ অবস্থানন নেবে উল্লেখ করে বক্তারা যে কোন পরিস্থিতি সৃষ্টির চেষ্ঠাকে প্রতিহত করার ঘোষনা দেন।

পরে দলীয় কার্য্যালয় থেকে একটি লাঠি মিছিল বের হয়। লাঠি হাতে নিয়ে মিছিলটি মহানগর অফিস থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মহানগর ছাত্রলীগ :

মহানগর ছাত্রলীগের কর্মসূচীর অংশ হিসেবে নগরির বিভিন্ন কলেজ থেকে লাঠি মিছিল নিয়ে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অবস্থান নেয় ছাত্রলীগের নেতা কর্মীরা। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু এবং সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির নেতৃত্বে লাঠি মিছিল বের করা হয়। আগামীকাল কোথাও নাশকতা কিংবা নৈরাজ্য হলে বিএনপি নেতাদের স্থাপনায় হামলার হুশিয়ারি দেন নগর ছাত্রলীগের নেতারা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *