চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

পৌরকর পরিশোধে চসিকের সচেতনতামূলক প্রচারাভিযান

প্রকাশ: ২০১৮-০২-০৭ ১২:৫৮:০৯ || আপডেট: ২০১৮-০২-০৭ ১২:৫৮:০৯

 

এম.এ.এইচ রাব্বী:

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর অায়োজনে সচেতনতা মূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে আন্দরকিল্লার নগর ভবনের বঙ্গবন্ধু চত্বরে চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন প্রচারাভিযানের উদ্বোধন করেন।

এরপর ফুটপাতে চলাচলে বিঘ্ন ঘটাবেন না, ট্রাফিক আইন মেনে চলুন, ব্যবসা পরিচালনার আগে ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়ন করুন’ ‘সময়মতো পৌরকর পরিশোধ করুন’, ‘গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন’, ‘আপনার সন্তানকে স্কুলে পাঠান’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

 

চসিক কাউন্সিলর এইচএম সোহেল, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন সহ সর্বস্তরের কর্মকর্তা, চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাটি মোমিন রোড, চেরাগি পাহাড়, জামালখানসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *