চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

বান্দরবানে “ অস্তাচল ”ভিউ পয়েন্টের উদ্বোধন 

প্রকাশ: ২০১৮-০২-০৭ ০১:০৬:১৯ || আপডেট: ২০১৮-০২-০৭ ০১:০৬:১৯

বান্দরবান জেলা প্রতিনিধি:

পর্যটকদের ভ্রমনে উৎসাহিত করার লক্ষ্যে আর পর্যটন শিল্পের বিকাশে বান্দরবানের পর্যটনকেন্দ্র নীলাচলে অস্তাচল নামে একটি নতুন ভিউ পয়েন্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত অন্যতম পর্যটন কেন্দ্র নীলাচলে এই নতুন ভিউ পয়েন্ট অস্তাচলের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এসময় উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার, রেভেনিউ ডেপুটি কালেক্টর নুরে জান্নাত রুমী ,নেজারত ডেপুটি কালেক্টর মো:আলী নুর খান,নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকী মারমাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

উদ্বোধনী অনুষ্টানে জেলা প্রশাসক বলেন, পার্বত্য জেলা বান্দরবান দিন দিন পর্যটকদের জন্য আকর্ষনীয় জেলা হিসেবে পরিচিত লাভ করছে। জেলা প্রশাসন প্রতিদিনই পর্যটকদের ভ্রমনের নিরাপত্তা ,আবাসন ও খাওয়াসহ সার্বিক বিষয়ে নজরদারি অব্যাহত রেখেছে, পর্যটকদের বান্দরবান ভ্রমনে আরো বেশি উৎসাহিত করতে দিন দিন বিভিন্ন পর্যটনকেন্দ্র নির্মাণ ও ভিউ পয়েন্টের উদ্বোধন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *