Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০২-০৭ ২০:৩৫:২৫ || আপডেট: ২০১৮-০২-০৭ ২০:৩৫:২৫

আলাউদ্দিন, বীর কন্ঠ :
লোহাগাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ ফেব্রুয়ারী রাতে লোহাগাড়া থানার ওসি মো: শাহাজাহানের নেতৃত্বে অভিযান পারিচালিত হয়। সেখানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৩ আসামী রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মো: জাকারিয়া (৪০), রুহুল আমীন (৩৯), আবুল কাশেম (৩৭), মো: নাজিম উদ্দিন (৩৭), মো: ইলিযাছ (২২), মো: ইসমাঈল (৪০), মো: হাসান (৩০), মহিউদ্দিন (৩৮), মো: তৌহিদ (২৭), মো: আরমান (২৩), মো: জাবেদ (২০) ও মো সাহাব উদ্দিন (২৮)।
বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- আবুল বশর, মো: মোসলেম উদ্দিন, ওসমান গণি।
লোহাগাড়া থানার ওসি মো: শাহাজাহান বলেন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করায় অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩জন বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামী।
কোন প্রকার নাশকতা ও বিশৃঙ্খলাকারীদের কাউকে ছাড়া দেওয়া হবে না বলেও তিনি জানান ।