চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

লোহাগাড়ায় নাশকতা ঠেকাতে পুলিশের ব্যাপক প্রস্তুতি

প্রকাশ: ২০১৮-০২-০৭ ২০:৫৫:০১ || আপডেট: ২০১৮-০২-০৭ ২০:৫৫:৫২

মো:এরশাদ আলম, লোহাগাড়া:

আগামীকাল ৮ফেব্রুয়ারী বেগম খালেদা জিয়া’র রায়কে কেন্দ্র করে যে কোন অপ্রীতিকর ঘটনার মোকাবেলায় প্রস্তুত রয়েছে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ।

আজ ৭ফেব্রুয়ারী বিকেলে উপজেলা জুড়ে মহড়া দিয়েছে থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান পিপিএম(বার) এর নেতৃত্বে লোহাগাড়া থানার সকল অফিসার বৃন্দ।

এসময় পদুয়া বাজার সহ বিভিন্ন এলাকা হতে বেশ কিছু বিএনপি নেতাকর্মীকে অাটক করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান পিপিএম(বার) জানান, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার যে কোন পরিকল্পনা এড়াতে আমরা সবসময় প্রস্তুত রয়েছি।

কোন প্রকার নাশকতা ও বিশৃঙ্খলাকারীদের কাউকে ছাড়া দেওয়া হবে না বলেও তিনি জানান ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *