Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০২-০৭ ২১:১১:৩২ || আপডেট: ২০১৮-০২-০৭ ২১:১১:৩২

আলাউদ্দিন, বীর কন্ঠ :
সাতকানিয়ায় বিএনপি ও জামায়াতের আরো ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শহিদুল ইসলাম (২৮), মোঃ খলিলুর রহমান (৩৫), মোঃ ফরহাদ (২২), মোঃ এনামুল হক (৪০), মোঃ নাছির উদ্দিন (৪০), মোঃ মিজানুর রহমান (১৯), মোঃ মিজানুর রহমান সিকদার (২৬) ও আমির হোসেন (৪৯)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল হোসেন জানান, তারা সবাই বিএনপি ও জামায়াতের নেতাকর্মী। নাশকতা চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে ঘিরে দেশে পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার সাতকানিয়ায় বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করে পুুুুলিশ।