Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০২-০৭ ২১:৫৫:১৪ || আপডেট: ২০১৮-০২-০৭ ২১:৫৫:১৪

নিউজ ডেস্ক :
হাটহাজারীতে নাশকতার আশঙ্কায় বিএনপির ২২জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে পুলিশ আটককৃতদের নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি।
এদিকে আটক আতঙ্কে উপজেলাধীন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সোমবার থেকে গা ঢাকা দিয়েছে। বৃহস্পতিবার (৮ফ্রেব্রুয়ারি) খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা গুরুত্বপূর্ণ সবকটি স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকবে বলে জানা গেছে। এছাড়া উপজেলায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা পরিলক্ষিত হয়েছে।
হাটহাজারী মডেল থানার ওসি কর্মকর্তা মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, নাশকতার আশঙ্কায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২২জন নেতাকর্মীকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।