Alauddin Lohagara
প্রকাশ: ২০১৮-০২-০৮ ১৪:০৭:৩১ || আপডেট: ২০১৮-০২-০৮ ১৪:০৭:৩১

নিউজ ডেস্ক :
কক্সবাজার শহরের খুরুশকুল ব্রিজের নিচ থেকে আবুল বশর (৪০) নামে এক জেলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবুল বশর লোহাগাড়ার উপজেলার পদুয়ার কুলু মিয়ার ছেলে ও খুরুশকুলের শফি মাঝির ট্রলারে কাজ করতেন।
ট্রলারের মাঝি শফি জানান, বুধবার রাত পৌনে ৮টার দিকে বশর খাবার খেয়ে ট্রলার থেকে নেমে যায়। এরপর তার সঙ্গে আর কারও যোগাযোগ হয়নি। বৃহস্পতিবার সকালে তার মরদেহ পাওয়ার কথাটি অন্য এক জেলে তাকে জানিয়েছে। রাতে বশর কোথায় ছিল কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে তার কিছুই এখনও জানা যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, স্থানীয়দের দেয়া খবরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার গলায় কোপানোর জখম রয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘঠিয়েছে তা জানতে কাজ করছে পুলিশ।