চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

খালেদার জন্য রোজা রেখেছেন কাজলী হিজড়া

প্রকাশ: ২০১৮-০২-০৮ ১৭:০৬:৪৯ || আপডেট: ২০১৮-০২-০৮ ১৭:০৬:৪৯

নিউজ ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য রোজা রেখেছেন কাজলী হিজড়া। রাজধানীর অদূরে আশুলিয়া থেকে বকশী বাজার আলিয়া মাদরাসার মাঠে স্থাপিত আদালতের পাশে এসে বৃহস্পতিবার সকাল থেকে অবস্থানও নিয়েছেন তিনি।

পুলিশের বাধার মুখেও জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কিছুক্ষণ পর পর বক্তব্য দিচ্ছেন কাজলী হিজড়া।

তিনি এই প্রতিবেদককে জানান, আমি ম্যাডামের মুক্তির জন্য রোজা রেখেছি। ৭ শ হিজরার প্রতিনিধি হিসেবে আমি বকশীবাজারে এসেছি। আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যাতে মুক্তি পান।

কাজলী বলেন, ‘আমার প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। শহীদ জিয়ার স্ত্রী। তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন। আমরা হিজড়া সম্প্রদায় উনাকে কারাগারে দেখতে চাই না।’

 

কাজলী আরও বলেন, গতকাল সংবাদ সম্মেলনে তার বক্তব্য শুনে আমরা কেঁদেছি। আল্লাহ যেন খালেদা জিয়াকে মুক্ত করেন। জজ সাহেবকে হেদায়েত করেন। তার যাতে শুভ বুদ্ধির উদয় হোক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *