চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

খালেদার জেলঃ কান্নায় ভেঙে পড়লেন রিজভী

প্রকাশ: ২০১৮-০২-০৮ ১৫:১৮:১৪ || আপডেট: ২০১৮-০২-০৮ ১৫:১৮:১৪

নিউজ ডেস্ক :

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার খালেদা জিয়ার রায়ের প্রতিক্রিয়ায় কান্নায় ভেঙে পড়েন তিনি।

রিজভী বলেন, এ রায় সরকারের প্রতিহিংসামূলক রায়। বাংলাদেশের মানুষ এ রায়কে ঘৃনা করে। আমি এ রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ রায়কে আমি ধিক্কার জানাই। তিনি বলেন, এ রায় একজনকে খুশি করার রায়। এমন একটি মামলায় একজন স্বামীহারা, সন্তানহারা নেত্রীকে যে রায় দেওয়া হয়েছে তার নজির পৃথিবীতে নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *