চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে আটক করেছে পুলিশ

প্রকাশ: ২০১৮-০২-০৮ ১৭:৪০:০৯ || আপডেট: ২০১৮-০২-০৮ ১৭:৪০:০৯

 

নিউজ ডেস্ক :

রাজধানীর নয়াপল্টন থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল থেকে তাকে আটক করা হয়।

পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, রাজীব এখন পুলিশ হেফাজতে আছেন।

দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ ঘোষণার পর বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপরই রাজীবকে আটক করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *