চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

চকরিয়ায় বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

প্রকাশ: ২০১৮-০৪-১৩ ২৩:০১:৪৮ || আপডেট: ২০১৮-০৪-১৩ ২৩:০১:৪৮

মিজবাউল হক, চকরিয়া : 

চকরিয়ায় পিতা-মাতার সাথে অভিমান করে বিষপান করে সাদিয়া জন্নাত (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। স্কুলছাত্রী উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার নাছির উদ্দিনের কন্যা ও কৈয়ারবিল ছৈয়দ হোসাইন চৌধূরী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর আশ্রয়ন প্রকল্পে এ ঘটনা ঘটে। 

কৈয়ারবিল ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু ইউসুফ বলেন, বৃহস্পতিবার রাতে ইসলাম নগর আশ্রয়ন প্রকল্পে সাদিয়া জন্নাত নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে তিনি শুনেছেন। তবে কি কারণে ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে তার কারণ জানেনা বলেও জানান তিনি।

স্থানীয় লোকজন বলেন, নাছির উদ্দিন ও তার পরিবার দীর্ঘদিন পূর্বে লক্ষ্যারচর ইউনিয়নের জালিয়াপাড়া এলাকা থেকে এসে ইসলাম নগর আশ্রয়ন প্রকল্পে বসবাস করে আসছে। গত বৃহস্পতিবার রাতে সাদিয়া পিতা-মাতার সাথে অভিমান করে বিষপান করলে তাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎাধীন অবস্থায় মারা যায় সাদিয়া।

গতকাল শুক্রবার সকালে লাশের সুরতহাল রিপোর্ট করেছেন চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত চৌধূরী। তিনি বলেন স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের কছে তার মৃত্যুর ব্যাপারে কোন অভিযোগ নাই বলে লিখিত দিয়েছেন। পরে তাঁর অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়া স্কুল ছাত্রীর লাশ দাফন করে তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *