চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের নতুন সদস্য সংগ্রহ উদ্বোধন

প্রকাশ: ২০১৮-০৪-১৩ ২২:৫১:৩৪ || আপডেট: ২০১৮-০৪-১৩ ২২:৫১:৩৪

মিজবাউল হক, চকরিয়া :

নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়নের টার্গেট নিয়ে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের নতুন কর্মসূচী ঘোষণা করেছে। উপজেলা আওয়ামীলীগের ১১টি ইউনিয়নের ১১০টি ওয়ার্ডে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল ও উন্নত বাংলাদেশ বির্নিমান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভূমিকা রাখতে নতুন সদস্য সংগ্রহে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামীলীগ। অন্তত তিন লাখ সদস্য সংগ্রহ করবে বলে  দেন।

১৩ এপ্রিল বিকাল তিনটায় রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সভাপতি পশ্চিম বড়ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, মাতামুহুরী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহারবিলের চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, অধ্যাপক মুজিবুল হক রতন, এম আর চৌধুরী, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, যুগ্ম সম্পাদক চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক কাকারার চেয়ারম্যান শওকত ওসমান, সাংবাদিক মিজবাউল হক ও নজরুল ইসলাম, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, মহিলা বিষয়ক সম্পাদক জন্নাতুল বকেয়া রেখা, বন ও পরিবেশ সম্পাদক সাহাবউদ্দিন, দপ্তর সম্পাদক আবদুল জলিল মাষ্টার, কৃষি সম্পাদক আহমদ কবির, শিক্ষা বিষয়ক সম্পাদক সাহাবউদ্দিন মাষ্টার, উপ-প্রচার সম্পাদক সাইফুদ্দিন মামুন, ক্রিড়া সম্পাদক হাসানুল হক, জসিম উদ্দিন চেয়ারম্যান, সদস্য রুস্তম শাহরিয়ার, কামাল হোসেন মেম্বার, হামিদ হোছাইন, মিনানুল ইসলাম চেয়ারম্যান, অধ্যাপক শফি, রেজাউল করিম সেলিম, বেলাল উদ্দিন মাষ্টার, ডা: নুরুল আলম, মহিলা আওয়ামীলীগের সভাপতি জাহানারা পারভীন, পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক রেজুত আরা বেগম, সাহাবউদ্দিন মেম্বার, নুরুল আবছার, নুরুল আমিন। এছাড়াও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ন নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *