admin
প্রকাশ: ২০১৮-০৪-১৩ ২৩:০৬:১৫ || আপডেট: ২০১৮-০৪-১৩ ২৩:০৬:১৫

সুজন দাশ, বাঁশখালী থেকে:
“এসো খেলি, মাদক মুক্ত থাকি” এই মূলমন্ত্রকে সামনে রেখে মাস ব্যাপি অনুষ্ঠিত চাম্বল ইউনিয়ন গোল্ডকাপ এর ফাইনাল খেলা আজ বিকাল ৪ ঘটিকার সময়, চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। গত ২রা মার্চ থেকে শুরু হয়ে নক আউট পদ্ধতিতে এই টূর্নামেন্ট এর খেলা গুলো পরিচালিত হয়ে আসছিলো। এত চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নামীদামী দল অংশগ্রহন করে।
প্রাস সব দলে ই থাকত কোন না কোন বিদেশী প্লেয়ার। আজ খেলার দুই ফাইনালিষ্ট ছিলো জাতীয় দলের অধিনায়ক মামুনুলের সমন্বয়ে গড়া জলদি পৌরসভা একাদশ বনাম স্থানীয় বিদেশী সমন্বয়ে গড়া কৈয়ার বিল, চকরিয়া একাদশ।
অত্যন্ত প্রতিযোগিতা পূর্ণ ম্যাচে কৈয়ার বিল একাদশ মামুনুল- সাখাওয়াত রনির জলদি পৌরসভা দলকে ১-০ গোলে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।আজকের খেলাকে কেন্দ্রকরে পুরো স্কুল এরিয়াকে নান্দনিক ভাবে সাজানো হয়েছিল।আয়োজকদের ভাষ্য মতে এধরনের আয়োজন বাঁশখালীতে প্রথম। গ্রামের একটা খেলায় ৫০ টাকার টিকেট কেটে দশ হাজারের বেশী মানুষ খেলা দেখছে তা কল্পনাই করা যায় না।
চাম্বল ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ টূর্মামেন্ট এর ফাইনাল খেলায় উপস্থিত হয়ে জয়ী খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরন করেন, বাঁশখালী উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব
মাসুদুর রহমান মৌল্লা, বাঁশখালী থানার নব নিযুক্ত অফিসার ইনচার্জ জনাব সালাউদ্দিন হিরো, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক জনাব আবদুল গফুর।
এবং বাঁশখালীর ইউনিয়ন সমুহের নব নির্বাচিত চেয়ারম্যান বৃন্দ।
আমন্ত্রিত অতিথি বৃন্দ এই সুন্দর আয়োজনের জন্য চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হকের ভূয়সী প্রশংসা করেন
এবং পাশাপাশি এই আয়োজনের ধারাবাহিকতা রাখার জন্য সকল চেয়ারম্যানকে অনুরোধ করেন।
খেলাকে ঘিরে এলাকাবাসীর উচ্ছাস ছিলো চোখে পড়ার মতো।