admin
প্রকাশ: ২০১৮-০৪-১৩ ১৫:৫৮:৪৫ || আপডেট: ২০১৮-০৪-১৩ ১৫:৫৮:৪৫

বীর কন্ঠ ডেস্ক :
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
জানা যায় , বারইয়ারহাট-রামগড় সড়কের চিনকিরহাটের ধলিয়ার দিঘী এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে মালবাহী ট্রাক ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
আহতদের বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।