চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

২০ হাজার সদস্য সংগ্রহের টার্গেট চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের

প্রকাশ: ২০১৮-০৪-১৩ ২২:৪৬:২৯ || আপডেট: ২০১৮-০৪-১৩ ২২:৪৭:৩৭

 

মিজবাউল হক, চকরিয়া : 

চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।  ১৩ এপ্রিল বিকাল তিনটায় ভরামুহুরীস্থ দলীয় কার্যালয়ে পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এদিন জরুরী সভায় পাড়া কমিটি গঠন/পূন:বিন্যাস করে ২০ হাজার সদস্য সংগ্রহ/নবায়নের লক্ষে চকরিয়া পৌরসভার আওয়ামীলীগের সাংগঠনিক পক্ষ ঘোষণা করে পৌর আওয়ামীলীগের তিন সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে সাংগঠনিক টিম গঠন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, পৌরসভার সহ-সভাপতি মুসলেহ উদ্দিন মানিক, তপন কান্তি দাশ, আবু তালেব, যুগ্ম সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, রতন কুমার সুশীল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাসেল, মুজিবুর রহমান লিটন ও ফরিদুল ইসলাম, প্রচার সম্পাদক আরিফ মঈনুদ্দিন রাসেল, কোষাধ্যক্ষ আলফাজ উদ্দিন শরীফ, আইন সম্পাদক এসএম সোলতান আহমদ, উপ-দপ্তর বশির আলম, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক জমির উদ্দিন বাবলু, শ্রম সম্পাদক মোজাম্মেলন হক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, বন ও পরিবেশ বাবুল বড়–য়া, সদস্য হাজী কবির হোছাইন, মিফতাব উদ্দিন চৌধুরী, সাহাবউদ্দিন টিংকু, ফজল করিম চৌধুরী, গিয়াস উদ্দিন, জয়নাল আবেদীন, সুমন কান্তি দাশ, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাষ্টার কবির হোসেন, সাধারণ সম্পাদক আমির হোসেন মেম্বার, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাজেম উদ্দিন ভূট্টো, সাধারণ সম্পাদক নুরুল আবছার বাদশা, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বশিরুল আইয়ুব, সাধারণ সম্পাদক ছফুর আলম, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডা: রতন কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক মো: ইছহাক, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেকান্দর বাদশা নাগু সওদাগর, সাধারণ সম্পাদক জমির উদ্দিন মেম্বার, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনিরুল হক, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন কাউন্সিলর, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন ও ওমর হামজা ফারুক, রাজিবুল মোস্তফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *