admin
প্রকাশ: ২০১৮-০৪-১৪ ১৮:৩২:২৯ || আপডেট: ২০১৮-০৪-১৪ ১৮:৩২:২৯

নাজিম উদ্দীন রানা,বীরকন্ঠঃ
নববর্ষ পৃথিবীর প্রায় সকল জাতিসত্ত্বার ঐতিহ্যের একটি অংশ।বাঙ্গালীর ঐতিহ্যকে যে সকল উৎসব অনুষ্টান ধারন করে তাদের মধ্যে পহেলা বৈশাখ অন্যতম।এটি বাঙ্গালীর সহস্র বছরের ইতিহাস ঐতিহ্য,রীতিনীতি তথা অাচার অাচরণ ও সংস্কৃতির ধারক ও বাহক। তাই বাঙ্গালীরা দিনটিকে অন্যরকম অানন্দের মাঝে বরণ করে।
অাজিজনগর ইউনিয়ন পরিষদ,চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়,২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়,ইসলামপুর বি অালম সরকারি প্রাথমিক বিদ্যালয় মঙ্গল শোভাযাত্রা ও বিভিন্ন অানন্দঘন অায়োজনের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে।
মঙ্গল শোভাযাত্রা শেষে মিলনমেলায় সংক্ষিপ্ত অালোচনায় বক্তব্য রাখেন অাজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীন কোং,ইউনিয়ন অাওয়ামীলীগ সাধারন সম্পাদক কামরুল ইসলাম কানন,অাজিজনগর চাকুরীজীবি কল্যাণ সমিতির সাধারন সম্পাদক অামজাদ হোসেন চৌধুরী,২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নুরুল ইসলাম,চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষক শাহজাহান সিরাজ প্রমুখ।
বক্তারা বলেন নববর্ষ শুধু উৎসব নয় এটি চেতনার প্রতিরুপ।মানুষে মানুষে ভেদাভেদ ভূলে গিয়ে নববর্ষ উজ্জীবিত করে পারস্পরিক হৃদ্যতায়।এ দিনটি দারিদ্র নিপিড়ীত মানুষের পাশে দাড়ানোর অনুপ্রেরনা যোগায়।কোন সাংস্কৃতিক সন্ত্রাস যেন এ ঐতিহ্যকে গ্রাস করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার অাহ্বান জানান।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্টানের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইউ,পি সদস্যরা উপস্হিত ছিলেন।
অাজিজনগর ইউ পি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন কোং সকলকে নববর্ষ উপলক্ষ্যে মিষ্টিমুখ করান।