চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

চট্টগ্রামের সাহাবউদ্দীনের বলীখেলায় উখিয়ার  শাহজালাল বলী চ্যাম্পিয়ন 

প্রকাশ: ২০১৮-০৪-১৪ ১৮:৫১:২৫ || আপডেট: ২০১৮-০৪-১৪ ১৮:৫১:২৫

ছবি : বাংলানিউজ

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম: নববর্ষ উদযাপন উপলক্ষে নগরীর সিআরবির সাত রাস্তার মোড়ে সাহাবউদ্দীনের বলীখেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী। ফাইনাল রাউন্ডের খেলায় কক্সবাজারের উখিয়ার কলিমউল্লাহ বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। খবর: বাংলানিউজ

নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এবার বলীখেলায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৭০ জন অংশ নিয়েছেন। খেলা পরিচালনা করেন সাবেক কাউন্সিলর মো. মালেক।

শনিবার (১৪ এপ্রিল) বিকেল তিনটায় শুরু হওয়া এ বলীখেলা দেখতে সিআরবিতে হাজারো দশর্নার্থীর সমাগম হয়।

রেফারি মো. মালেক  জানান, উখিয়ার কলিমউল্লাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী। শ্বাসরুদ্ধকর খেলায় কলিমউল্লাহকে কৌশলে পরাস্ত করেন কুমিল্লার শাহজালাল বলী। এর আগে ৭০ বলীর মধ্য থেকে ৮ বলীকে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ দেন আয়োজকেরা।

তুমুল প্রতিদ্বন্দ্বিতায় কোয়ার্টার ফাইনাল থেকে ৪ বলী সেমিফাইনালে উন্নীত হন। তারা হলেন কলিমউল্লাহ, শাহজালাল, নজরুল ও হোসেন বলী। সেমিফাইনাল থেকে কলিম উল্লাহ ও শাহজালাল বলী ফাইনালে উন্নীত হন।

বলীখেলার পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আগামী ২৫ এপ্রিল লালদীঘি মাঠে অনুষ্ঠিত হবে আবদুল জব্বার সওদাগর প্রবর্তিত বলীখেলার ১০৯তম আসর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *