চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবক মৃত্যু

প্রকাশ: ২০১৮-০৪-১৪ ১৬:১৪:২৯ || আপডেট: ২০১৮-০৪-১৪ ১৬:১৪:২৯

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে লাল মিয়া (৩৫) নামের এক যুবক মারা গেছেন। শনিবার সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত লাল মিয়া চট্টগ্রামের সাতকানিয়ার উত্তর ভ্রমণডাঙ্গা এলাকার মৃত আলী আকবরের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে লাল মিয়া বিল্ডিংয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, সকাল দশটার দিকে আহত অবস্থায় লাল মিয়াকে চমেকে আনলে দায়িত্বরত চিকিৎসক ঘোষণা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *