চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

ফটিকছড়িতে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ: নিহত ১

প্রকাশ: ২০১৮-০৪-১৪ ২১:৪০:০২ || আপডেট: ২০১৮-০৪-১৪ ২১:৪০:০২

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামের ফটিকছড়ির নয়াবাজার এলাকায় প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আকিব (১৯) নামের এক যুবক নিহত হয়েছে।  শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

নিহত আকিব ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রির ছাত্র এবং উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবছার উদ্দিনের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এমসআই আলাউদ্দিন তালুকদার জানান, বিকেলে উপজেলার খাগড়াছড়ি সড়কের নোয়াবাজার নামক স্থানে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেল সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী আকিব ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও তার সঙ্গে থাকা মোহাম্মদ শাওন (১৯) গুরুতর আহত হন।পরে স্থানীয়রা শাওনকে উদ্ধার করে চমেকে ভর্তি করেছে বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *