admin
প্রকাশ: ২০১৮-০৪-১৪ ১৮:২৮:৩৭ || আপডেট: ২০১৮-০৪-১৪ ১৮:২৮:৩৭

রাঙ্গুনিয়া, প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ (শনিবার) সকাল ১০ টার দিকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাংষ্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন । বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর প্রমুখ।