চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

আল্-আমিন মুসলিম কিন্ডারগার্টেন এন্ড স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশ: ২০১৮-০৪-১৫ ১৫:১৭:৫৮ || আপডেট: ২০১৮-০৪-১৫ ১৫:১৭:৫৮

আলাউদ্দিন ,বীর কন্ঠ :

লোহাগাড়া উপজেলার পুটিবিলার অন্যতম শিশু শিক্ষা নিকেতন আল্-আমিন মুসলিম কিন্ডারগার্টেন এন্ড স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । গতকাল ১৪ এপ্রিল সকালে অনুষ্ঠিত  পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুটিবিলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুজিত বড়ুয়া কাজল । প্রধান আলোচক ছিলেন  আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম ফজুল হক ।

বিশেষ অতিথি ছিলেন , চুনিতি উচ্চ বিদ্যালয়ের সবেক প্রধান শিক্ষক জয় দত্ত বড়ুয়া ,পুটিবিলা হামাদিয়া ফাজিল মাদরাসার  উপাধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী , আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় অধ্যাপক গোলাম রসুল টুটুল, অধ্যাপক ইকবাল হোসাইন , সবাকে ইউ পি সদস্য বাদশা মিয়া , ইউ পি সদস্য আব্দুর রশিদ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জামাল উদ্দিন মানিক, শিশু কিশোর বিদ্যা নিকেতনের ডাইরেক্টর তাসলিমা আক্তার, ছাত্র নেতা জিল্লুর রহমান, অত্র স্কুলের সাবেক প্রধান শিক্ষক নুরুল আলম প্রমুখ ।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন. বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, আল্-আমিন মুসলিম কিন্ডারগার্টেন এন্ড স্কুল এতদ অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে। এলাকার কোমলমতী শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত করতে আল্-আমিন মুসলিম কিন্ডারগার্টেন এন্ড স্কুল প্রতিষ্ঠার পর থেকে শিশু শিক্ষায় বেশ সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে এ প্রতিষ্ঠানটি।

বৃত্তি লাভসহ বেশ সুনামের সাথে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং গত ৭ বছর টানা পি এস সিতে শতভাগ উত্তীর্ণ হয়ে আসছে। বিভিন্ন সরকারি বেসরকারি বৃত্তি লাভ করে এলাকাবাসীর কাছে এটা একটি প্রিয় প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। বিগত ২০১৭ সালের পি এস সি পরীক্ষায় ২০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে শতভাগ পাশ করে। এদের মধ্যে সাতজন শিক্ষার্থী ( ২ জন ট্যালেন্টপুল ও ৫ জন সাধারণ গ্রেডে) সরকারি বৃত্তি লাভ করে।

পরে উপস্থিত বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের, শ্রেষ্ঠ অবিভাবক হিসেবে মাওলানা আইয়ুব আলী কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৮ এর পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *