চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

খাগড়াছড়ির যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের চালক নিহত

প্রকাশ: ২০১৮-০৪-১৫ ০০:১৬:৫৭ || আপডেট: ২০১৮-০৪-১৫ ০০:১৬:৫৭

বীর কন্ঠ ডেস্ক :

খাগড়াছড়ির যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের চালক নিহত ও অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকালে আলুটিলা বড়ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুশান্ত বিকাশ ত্রিপুরা জেলার গুইমারা উপজেলার বাসিন্দা। আহত মিদুল ত্রিপুরা (২৮) একই এলাকার বাসিন্দা।

আহত আরোহীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।খাগড়াছড়ি সদর থানার ওসি শাহাদাৎ হোসেন টিটু ঘটনার সত্যতা জানিয়ে বলেন, শান্তি পরিবহনের বাসটি আটক করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *