admin
প্রকাশ: ২০১৮-০৪-১৫ ১০:৫৫:২৫ || আপডেট: ২০১৮-০৪-১৫ ১১:০৪:০০

আলাউদ্দিন ,বীর কন্ঠ :
নববর্ষ পৃথিবীর প্রায় সকল জাতিসত্ত্বার ঐতিহ্যের একটি অংশ।বাঙ্গালীর ঐতিহ্যকে যে সকল উৎসব অনুষ্টান ধারন করে তাদের মধ্যে পহেলা বৈশাখ অন্যতম। লোহাগাড়া সদরের দরবেশহাটে চলছে বৈশাখী মেলা । আজ ১৫ এপ্রিল সকালে বৈশাখী মেলা উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাটি ও মানুষের নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল । এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী আবদুল মান্নান , প্রবাসী আবুল বশর ,ঠিকাদার কবির আহমদ . ব্যবসায়ী ও যুব নেতা জাহাঙ্গীর আলম ,জিয়া রাহমন , মেলা উদযাপন কমিটির আহবায়ক সাইফুল ইসলাম , কাইছার হামিদ ,মুফিজ ,ছোটনসহ আরো অনেকেই । এসময় মেলায় পিঠাস্থ ঘুরে দেখেন অতিথিরা । এছাড়াও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠন হবে বলে আয়োজক সাইফুল ইসলাম জানিয়েছেন ।