চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

নারীর ধড় উদ্ধারের ১২ ঘন্টা পর একই নদী থেকে শিশুর মাথা ও ধড়সহ ৬ টি খন্ড উদ্ধার

প্রকাশ: ২০১৮-০৪-১৫ ০০:৩০:৪৫ || আপডেট: ২০১৮-০৪-১৫ ০০:৩০:৪৫

রাঙ্গুনিয়া, প্রতিনিধি:

নারীর ধড় উদ্ধারের ১২ ঘন্টা পর শিশুর আলাদা মস্তক ও গলা থেকে বুক পর্যন্ত খন্ড ইছামতি নদী থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পঞ্চাশ গজ দূরে নারীর আলাদা দুটি হাত পা ও শরীরের পিছনের অংশ  মিলিয়ে ছয় খন্ড নদীতে ভেসে থাকা অবস্থায় পাওয়া যায়য় ।

শনিবার(১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দক্ষিণ রাজা নগর ইউনিয়নের শিয়াল বুক্কা এলাকার ইছামতি নদী থেকে এসব খন্ড উদ্ধার করা হয়। সকালে নারীর ধড় উদ্ধারের পর অন্যান্য অংশ খুঁজতে গিয়ে এসব শরীরের খন্ড খুঁজে পান পুলিশ। রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুইঞা বলেন, “ সকালে নারীর ধড় উদ্ধারের দুই কিলোমিটারের মধ্যে শরীরের বাকী অংশ খুঁজতে গিয়ে এসব খন্ডগুলো পান।

মাথা ও ধড় দেখে বুঝা যাচ্ছে ১০ বছরের মেয়ের হতে পারে। আলাদা একটি হাতে বোরখার হাতা রয়েছে। অন্য হাতটি মাংস খসে যাওয়া। হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত খন্ডটি মাংস খসে যাওয়া। ময়না তদন্তের পর জানা যাবে সকালে নারীর ধড় উদ্ধারের বাকী অংশ কিনা।” খন্ডিত অংশগুলো কয়েকদিন আগের ধারণা করছি। পুলিশ এখনো নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে” । —

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *