চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

পটিয়ার প্রজন্ম লীগ নেতা বাহাদুর হত্যার প্রধান আসামি আটক    

প্রকাশ: ২০১৮-০৪-১৫ ২৩:২৪:৩৩ || আপডেট: ২০১৮-০৪-১৫ ২৩:২৪:৩৩

 

বীর কন্ঠ ডেস্ক :

পটিয়ার কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী প্রজন্ম লীগের সভাপতি মো. বাহাদুর হত্যা মামলার প্রধান আসামি আব্দুল মান্নান ওরফে মান্নাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকাল ৬টার দিকে বাকলিয়ার কালা মিয়ার বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেফতার মান্না পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা জেবল হোসেনের ছেলে। নিহত বাহাদুর কোলাগাঁও চিটাগং মেরিন ডকইয়ার্ড প্রতিষ্ঠানের ঠিকাদার হিসেবে কাজ করতেন।

পিবিআই চট্টগ্রাম জেলার পরিদর্শক মোস্তাফিজুর রহমান  বলেন, গ্রেফতার মান্নার বিরুদ্ধে পটিয়া থানার একাধিক মামলা বিচারাধীন। মান্না এবং তার সহযোগীদের বিরুদ্ধে কোলাগাঁও ও আশপাশের এলাকায় চাঁদা আদায়, জমি দখলের অভিযোগ রয়েছে।

পিবিআই সূত্র জানায়, ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি রাতে ডকইয়ার্ড থেকে বাড়ি ফেরার পথে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত করে ও কোপায়। স্থানীয় লোকজন বাহাদুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. মোরশেদ বাদী হয়ে আবদুল মান্নান ওরফে মান্না ও তার ভাইসহ ৬ জনের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা করেন। দীর্ঘদিনেও আসামি গ্রেফতার না হওয়ায় গত ডিসেম্বরে মামলাটি পিবিআই অধিগ্রহণ করে।– জাগো নিউজ

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *