চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

পুলিশ ফিরে আসার পর এলাকায় গুলাগুলি, আ,লীগ নেতার মৃত্যু হার্ট এ্যাটাাক নাকি হত্যা

প্রকাশ: ২০১৮-০৪-১৫ ২৩:৫৭:৪২ || আপডেট: ২০১৮-০৪-১৫ ২৩:৫৯:০৪

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

রাঙ্গুনিয়ায় আসামী ধরতে গিয়ে ফিরে যাওয়ার এক ঘন্টা পর এলাকায় সন্ত্রাসীদের গুলাগুলির ঘটনা ঘটেছে। গুলাগুলির ঘটনায় পালানোর সময় উকিল আহমদ (৫১) নামে এক আ’লীগ নেতা’র রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে সরফভাটা ইউনিয়নের পাইঠ্যালিকূল গ্রামের মাজার সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। উকিল আহমদের স্বজনরা এলাকার মো. আলমগীর তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন। আজ রোববার (১৫ এপ্রিল) দুপুরে উকিল আহমদের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। নিহত উকিল আহমদ সরফভাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ নেতাতা ও একই এলাকার বাসিন্দা। অভিযুক্ত মো. আলমগীরের বাড়িও একই এলাকায়।

সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, “ উকিল আহমদ আলমগীরের অবস্থানের তথ্য পুলিশকে জানানোর অভিযোগে তাঁর উপর গুলি ছোঁড়ার ঘটনা ঘটে।”

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞ বলেন,“ দীর্ঘদিন আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসছিল। তাঁর বিরুদ্ধে একটি মামলার পরোয়ানা ছিল। তাঁকে ধরতে পুলিশের অভিযান চালানো হয়। উকিল আহমদের স্বজনরা লাশ ময়না তদন্ত চান। তাই লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।”

স্থানীয়দের ভাষ্যমতে, শনিবার সাতটার দিকে সন্ত্রাসী আলমগীরকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। পুলিশ এলাকা ফিরে যাওয়ার এক ঘন্টা পর আলমগীরসহ কয়েকজন লোক পাইঠ্যাকূল রাস্তায় গিয়ে উকিল আহমদসহ এলাকায় লোকজনকে তাড়া করে বেপরোয়া গুলি চালায়। শরীরে গুলি না লাগলেও পালানোর সময় মাটিতে হোঁচট খেয়ে পড়ে উকিল আহমদ মারা যান। পরে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *