চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

প্রতিনিধি সম্মেলনে অনুপস্থিতদেরকে ‘শো কজ’ করার নির্দেশ মেয়রের

প্রকাশ: ২০১৮-০৪-১৫ ১৫:২৮:৪৪ || আপডেট: ২০১৮-০৪-১৫ ১৫:২৮:৪৪

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্কুল-কলেজ শিক্ষক-শিক্ষার্থীদেরকে নিয়ে আজ অনুষ্ঠিত হয়েছে প্রথমবারের মত বাংলাদেশ রেড ক্রিসেন্ট’র প্রতিনিধি সম্মেলন।এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রেডক্রিসেন্ট সোসাইটি কার্যক্রমে অংশগ্রহণকারী ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধিদেরকে চিঠি প্রদান করা হয়েছে। কিন্তু সম্মেলনে উপস্থিত হয়েছেন ৬০ জন প্রতিনিধি। সম্মেলনে এসেই সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রথমেই জিজ্ঞাসা করেন প্রতিনিধিবর্গ সবাই উপস্থিত হয়েছেন কিনা? জবাবে আয়োজকবৃন্দ সম্মেলনে ৭ জন প্রতিনিধি অনুপস্থিত রয়েছে বলে জানান। এসময় সিটি মেয়র উপস্থিত প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিনকে অনুপস্থিতদের বিরুদ্ধে ‘শো কজ’ করার নির্দেশনা দেন।

আজ সকালে চসিক কে বি আবদুচ ছাত্তার মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,চট্টগ্রাম সিটি ইউনিট এবং যুব রেড ক্রিসেন্ট’র আয়োজনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় চসিক পরিচালিত স্কুল-কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের প্রথম যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সিটি মেয়র রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দীন এ নির্দেশ প্রদান করেন।

সম্মেলনে তিনি বলেন,নতুন প্রজন্মকে সুশিক্ষিত এবং স্বশিক্ষিত করার লক্ষ্যে সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট’র কার্যক্রম পরিচালনার জন্য সরকার নীতিমালাও প্রণয়ন করেছে। কিন্তু দুঃখের বিষয়,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠান রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যক্রমের সাথে অন্তর্ভূক্ত হলেও মাত্র ২৬টি প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজকের সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধিদেরকে উপস্থিত থাকার জন্য অবহিত করা হয়েছে।কিন্তু আজও ৭জন অনুপস্থিত।বিষয়টি গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন,যেখানে মানবতা লংঘিত,লাঞ্চিত;সেখানেই রেডক্রিসেন্ট সেবার বার্তা নিয়ে পীড়িত,আর্ত মানবতার সেবা করে যাচ্ছে।বিশ্বজুড়ে রেড ক্রিসেন্ট ’র কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের দেশের মত প্রাকৃতিক দুর্যোগ প্রবণ একটি দেশে রেডক্রিসেন্ট সেবা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে পর্যাপ্ত কর্মী সৃষ্টি করতে হবে।

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সভাপতি ইসমাইল চৌধুরী ফয়সালের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, এম এ ছালাম,চসিক শিক্ষা-স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটি সভাপতি নাজমুল হক ডিউক,  প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন,রেডক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিট সেক্রেটারী আব্দুল জব্বার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *