চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

বোয়ালখালীতে বন্দুক ও গুলিসহ  যুবক আটক 

প্রকাশ: ২০১৮-০৪-১৫ ১৫:১৩:১৮ || আপডেট: ২০১৮-০৪-১৫ ১৫:১৩:১৮

বীর কন্ঠ ডেস্ক :

বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা মেধস আশ্রম এলাকা থেকে বিদেশি একনলা বন্দুক ও এক রাউন্ড গুলিসহ মো. আরিফুল ইসলাম (৩২) প্রকাশ রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে  তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল একই উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের লুদি শিকদারপাড়ার হাজী আমিরুল ইসলামের ছেলে।

বোয়ালখালী থানার সহকারি উপ-পরিদর্শক মো. ইকবাল জানান, মাদকবিরোধী অভিযানে গিয়ে কড়লডেঙ্গা মেধস আশ্রমের পশ্চিম পাশে আমরা একটি সিএনজি অটোরিকশায় অবস্থান নিই।

রাত তিনটার দিকে হঠাৎ অস্ত্রসহ ৩ ব্যক্তি আমাদের অটোরিকশাটি ঘিরে ফেলে। পরে পুলিশের গাড়ি টের পেয়ে তারা দ্রুত পালাতে চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে একটি বিদেশি একনলা বন্দুক ও এক রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *