চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২০১৮-০৪-১৫ ২৩:৪৯:৫৪ || আপডেট: ২০১৮-০৪-১৫ ২৩:৪৯:৫৪

রাঙ্গুনিয়া, প্রতিনিধি:

রাঙ্গুনিয়ার পারুয়া কাটাখালী থেকে মোগলের হাট পর্যন্ত সড়ক সংস্কারের দাবীতে মানবন্ধন করেছে দুই ইউনিয়নের বাসিন্দারা।  যান ও জন চলাচলের অযোগ্য হওয়ায় সড়ক সংষ্কারের দাবিতে রফিক রোড ও রাবারড্যাম রোড সংষ্কার ঐক্য পরিষদের ব্যানারে পারুয়া রাবার ড্যাম এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  রোববার(১৫ এপ্রিল) বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত কাটাখালী থেকে মোগলের হাট পর্যন্ত দুই কিলোমিটার কাঁচা সড়ক সংষ্কারের দাবি করেন তাঁরা। পারুয়া ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের বাসিন্দারা মানববন্ধনে অংশ নেন।  মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা দীর্ঘদিন সড়ক সংষ্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।  বর্ষার আগে দ্রুত সড়ক সংষ্কারের জন্য স্থানীয় এমপি ড. হাছান মাহমুদের দৃষ্টি আকর্ষন করেন বক্তারা। স্থানীয়রা জানায়, দুই ইউনিয়নের বাসিন্দাদের যোগাযোগের একমাত্র মাধ্যম সড়কটি।  এলাকায় ইছামতি নদীতে রাবার ড্যাম নির্মিত হওয়ায় নৈসর্গিক সৌন্দর্য দেখতে এই সড়ক হয়ে প্রতিদিন ছুটে আসেন হাজার হাজার পর্যটক।  বর্ষাকালে এই সড়ক পথে স্কুল শিক্ষার্থী ও লোকজনের চলাচলে জল কাঁদা একাকার হয়ে যায়।  দুর্ভোগ থেকে মুক্তি পেতে স্থানীয় দুই ইউনিয়নের চেয়ারম্যানের কাছে ধর্না দিয়েও কোনো ফল হচ্ছেনা বলে অভিযোগ তাদের।  অবিলম্বে সড়ক সংষ্কার করতে তাঁরা সংসদ সদস্যের দৃষ্টি  আকর্ষন করেন।  সমাবেশে বক্তব্য দেন পারুয়া রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি কাজী মুহাম্মদ জহুরুল ইসলাম, খীলমোগল রসিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কাজী মো. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সহ সম্পাদক কাজী মুহাম্মদ মামুনুল ইসলাম, শিক্ষক মো. ইউসুফ, স্থানীয় বাসিন্দারের মধ্যে বুদরুছ মিয়া তালুকদার, নাজিম মোহাম্মদ লোকমান, মো. আইয়ুব, মো. গফুর, শহীদুল ইসলাম, মো. ইসকান্দর, নুরুল ইসলাম, আহমদ রেজা  প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *