চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

সফল কলা চাষী লোহাগাড়ার আবদুল মজিদ

প্রকাশ: ২০১৮-০৪-১৫ ১৪:০৪:৪৫ || আপডেট: ২০১৮-০৪-১৫ ১৪:০৪:৪৫

এম,হোছাইন মেহেদী:

আবদুল মজিদের বাড়ি লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সাতগড়ের উত্তর পাড়ায়। ৬০ বছর বয়সে কঠোর পরিশ্রম করে কলা চাষে লাভবান হয়েছেন তিনি।

পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের(২য় পর্যায়) আওতায় ২৫ টি অমৃত সাগর কলার চারা সংগ্রহ করেন লোহাগাড়া কৃষি অফিস থেকে। ২৫ টি কলা চারা দিয়ে শুরু করে বর্তমানে ১৫০টি কলা গাছ সমৃদ্ধ  একটি বাগান রয়েছে তার। গত দু’বছরে প্রায় ২০০/৩০০ কলার চারাও বিক্রি করেছেন। এই কলা বাগান থেকে বছরে তার প্রায় লক্ষাধিক টাকা আয় হয় বলে জানান। প্রতি ছড়া কলা ৪৫০-৫০০টাকা বিক্রি করেন। প্রতি ছড়ায় ১৩০-১৬০ টি কলা হয়ে থাকে। এই বাগানটি করতে তার প্রায় দশ হাজার টাকা খরচ হয়েছে।  লোহাগাড়া কৃষি অফিস থেকে আবদুল মজিদ বিনামূল্যে পরামর্শ ও সহযোগিতা পাচ্ছেন বলেও জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা শামীম হোসেন জানান, “অমৃত প্রজাতির কলা পুষ্টিগগুণ ও স্বাদ  খুবই ভালো এবং সাইজেও তুলনামূলক  বড়। আবদুল মজিদের সফলতার দেখে তার প্রতিবেশিরাও কলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। অনেকে ইতিমধ্যে কলা চাষ শুরু করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *