admin
প্রকাশ: ২০১৮-০৪-১৫ ১৪:৫৭:০৩ || আপডেট: ২০১৮-০৪-১৫ ১৪:৫৭:০৩

বীর কন্ঠ ডেস্ক :
সাতকানিয়া থানার ছদাহার সৈয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের চার মামলার আসামি মো. মহিউদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে থেকে তাকে গ্রেফতার করা হয়। মহিউদ্দিন সাতকানিয়ার চিববাড়ির আবুল বশরের ছেলে।
সাতকানিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন জানান, থানার এসআই কাজী মো. গোলাম কিবরিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে চার মামলার আসামি, জামায়াতের এক ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালসহ চারটি মামলা রয়েছে।
২০১৩-২০১৪ সালে জামায়াত-শিবিরের দেশব্যাপী তাণ্ডব চলাকালে সাতকানিয়ার বিভিন্ন এলাকায় নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল সে।