চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

চকরিয়ায় প্রকাশ্যে অস্ত্র উচিয়ে হামলার ঘটনায় একব্যক্তি কারাগারে

প্রকাশ: ২০১৮-০৪-১৬ ০০:১১:৩২ || আপডেট: ২০১৮-০৪-১৬ ০০:১১:৩২

 

মিজবাউল হক,চকরিয়া:

চকরিয়ায় প্রকাশ্যে অস্ত্র উচিয়ে জমি দখলে ঘটনায় দায়েরকৃত মামলার আসামী মিজানুর রহমানকে (৩৫) কারাগারে প্রেরণ করেছে আদালত। গতকাল রবিবার সকালে উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলায় হাজিরা দিতে গেলে না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মিজান চকরিয়া পৌর ১নং ওয়ার্ডের ঘনশ্যাম বাজার এলাকার মৃত জাকের আহমদের পুত্র।

জানা যায়, চকরিয়া পৌরশহরের ২নং ওয়ার্ডের নিরিবিলি আবাসিক এলাকায় মরহুম মো.জাহাঙ্গীর কবিরের মালিকানাধীন কোটি টাকার জমি জবর করে নেয় পৌর এলাকার ১নং ওয়ার্ডের ঘনশ্যাম বাজার এলাকার মিজানুর রহমান, পারভেজ উদ্দিন, আতিক হাসান খোকন, ওমর ফারুক ও একই এলাকার নুরুল হক রিটুর নেতৃত্বে ২০-২৫ জনের একদল সন্ত্রাসী। এসময় বাঁধা দিতে গেলে জাহাঙ্গীর কবিরের স্ত্রী রোকেয়া বেগম, তার পুত্র আরফাতুল ইসলাম, জুনাইদুল ইসলাম, কন্যা জন্নাতুল বকেয়া শেফা ও জন্নাতুল ফেরদৌসি শিউলীসহ অন্যান্যদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। এসময় তাদের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লাখ টাকার মালামালও নিয়ে যায় সন্ত্রাসীরা। এঘটনায় জাহাঙ্গীর কবিরের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে পৌর এলাকার ১নং ওয়ার্ডের ঘনশ্যাম বাজার এলাকার মৃত জাকের আহামদের পুত্র মিজানুর রহমান, পারভেজ উদ্দিন, আতিক হাসান খোকন, ওমর ফারুক ও একই এলাকার নুরুল হক রিটুসহ আরো অজ্ঞানামা ২০-২৫ জন আসামীর বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল রবিবার এ মামলার দিন ধার্য ছিলো।

বাদী পক্ষের আইনজীবি এডভোকেট আবু ছালেহ বলেন, রোকেয়া বেগমের মামলার আসামীরা গতকাল রবিবার চকরিয়া ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বাদি পক্ষের আইনজীবিরা জামিনের রিরোধিতা করেন। এ সময় বিজ্ঞ আদালত মামলার অন্যতম আসামী মিজানুর রহমানের জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। এছাড়া মামলার অপর আসামী আতিক হাসান খোকন আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে ও গ্রেফতারী পরোয়ানা জারী করেন আদালত।

রোকেয়া বেগমের পুত্র মো. জুনাইদুল ইসলাম আরমান বলেন নিরিবিলি আবাসিক এলাকায় তাদের পৈত্রিকসূত্রে প্রাপ্ত ১ একর ৯৬ শতক জমি রয়েছে। ওই জমির একাংশে তাদের বসতঘরও রয়েছে। কিছু অংশ নাল রয়েছে। ওই নাল জমিটুকু জবর দখলের জন্য এলাকার একটি কুচক্রী মহল গত বছর থেকে অপতৎপরতা শুরু করে। তারা গত বছরের ৬ মে ওই কুচক্রি মহলটি তাদের উপর সশস্ত্র হামলা চালায়। এতে তার মা রোকেয়া বেগমসহ তার ভাই বোনেরা গুরুতর আহত হয়। এসময় সন্ত্রাসীরা বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *