admin
প্রকাশ: ২০১৮-০৪-১৬ ২০:৩৩:০৪ || আপডেট: ২০১৮-০৪-১৬ ২০:৪০:৪০

আলাউদ্দিন, বীর কন্ঠ :
লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের একটি কোলনী থেকে এক অর্ধগলিত মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৬ এপ্রিল দুপুর দেড়টায় টেন্ডল পাড়াস্থ জামাল কলোনীতে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত মহিলার নাম রেহেনা আক্তার (৩২)। তার বাপের বাড়ী বড়হাতিয়া ইউনিয়নের আদর্শ পাড়ায় ও পুটিবিলা ইউনিয়নের তাঁতি পাড়া গুরা পুকুর পাড় এলাকার মোহাম্মদ আমিরের স্ত্রী বলে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য মো: আব্দুস ছবুর ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, কলোনির বাসিন্দারা তাদের বাসাটি কয়েক দিন ধরে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। সকালে উটবট গন্ধ পেলে কলোনির বাসিন্দারা তাকে খবর দেয়। পরে পুলিশ ও স্থানীয়রা তালা ভেঙ্গে দেখতে পান মহিলার অর্ধগলিত লাশ।
স্থানীয় কলোনীর বাসিন্দারা জানান, তার বাসা ভাড়া নেওয়ার পর থেকে বাহিরের দরজায় তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। আজ চারদিকে দুর্গদ্ধ ছড়িয়ে পড়লে আমরা স্থানীয় মেম্বারকে খবর দিয়।
জামাল কলোনীর মালিক জানান, গত ১১ এপ্রিল তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন। কাগজপত্রের কথা জিজ্ঞেস করলে বিয়ের কাবিন নামা এবং জাতীয় পরিচয় পত্র কয়েক দিন পরে দিবেন বলে তাকে জানান। এরপর থেকে আর কোন তারা যোগাযোগ করেনি।
এব্যাপারে থানার ওসি মো: সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বলে জানান তিনি ।
আপরদিকে রেহেনার স্বামী আমিরের পদুয়ায় দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, আমির গত বৃহস্পতিবার সৌদি আরবে পালিয়ে চলে গেছেন। এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।