চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

লোহাগাড়ায় গৃহবধূ নির্যাতনের অভিযোগে স্বামী-শশুড় আটক

প্রকাশ: ২০১৮-০৪-১৬ ২১:০৭:৪৫ || আপডেট: ২০১৮-০৪-১৬ ২১:০৭:৪৫

লোহাগাড়া অফিস:

লোহাগাড়া উপজেলা সদর দরবেশহাটস্থ আশুর বর পাড়া এলাকায় গৃহবধূ নির্যাতনের অভিযোগে স্বামী-শশুড়কে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। গত ১৫ এপ্রিল এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব কলাউজান জয়নগর উকিল বাড়ীর নাছির উদ্দিনের মেয়ে তাসনিয়া তাহসিন হামিমের সাথে ওই এলাকার উসমান গণির পুত্র মোহাম্মদ আরমান(৩২) এর বিয়ে হয় ২০১৭ সনের ডিসেম্বরে। বিয়ের পর থেকে হামিমের স্বামী আরমান, শশুড় উসমান গণি, শাশুড়ী আনোয়ারা বেগম, দেবর মাঈনুদ্দীন যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন করে আসছে।

হামিমের মা রাজিয়া সোলতানা বেলা জানান, আমার মেয়ে অন্তসত্তা ছিল। মেয়ের জামাই আরমান ও তার পরিবারের  লোকজন যৌতুক না দিলে জোর পূর্বক গর্ভপাত ঘটাবে বলে হুমকি দিত প্রায় সময়। বিশ্বাষ করতে পারিনি বলে বেলা কান্নায় ভেঙ্গে পড়েন।

গত ৭ এপ্রিল হামিমকে মারধর করে তার স্বামী, শশুড়, শাশুড়ী, দেবর। জোর পূর্বক হামিমকে চেপে ধরে মুখ হা করিয়ে ঔষধ ঢেলে দিয়ে পানি ঢুকিয়ে দেয়। এতে করে গৃহবধূ হামিমের পেটব্যাথা ও রক্তপাত হয়। হামিমের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং হামিমের পরিবারকে খবর দেয়। খবর পেয়ে হামিমের মা ও আত্মীয়-স্বজন রক্তাক্ত ও অজ্ঞান  অবস্থায় তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক গর্ভপাতের বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় হামিমের মা রাজিয়া সোলতানা বেলা বাদি হয়ে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং -১৩, তারিখ ২০/০৪/২০১৮ ইং। এ প্রসঙ্গে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রতিবেদককে বলেছেন, আসামী আরমান ও উসমানকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *