চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

চকরিয়ার আওয়ামীলীগ নেতা নান্নু মেম্বারকে সংবর্ধনা

প্রকাশ: ২০১৮-০৪-১৭ ০১:০৮:০৮ || আপডেট: ২০১৮-০৪-১৭ ০১:০৮:০৮

মিজবাউল হক, চকরিয়া :

লক্ষ্যারচর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য সোহরাব হোসেন নান্নু জামিনে মুক্তি লাভ করেছেন। ১৬ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টার দিকে মুক্তি লাভের পর তাকে চকরিয়া পৌরশহরের বাসটার্মিনালের পূর্ব পাশে সুজিকি মোটরসাইকেল শোরুমের সামনে তাকে এ গণ সংবর্ধনা দেওয়া হয়। পরে আওয়ামীলীগ নেতা নান্নু মেম্বারকে মোটর শোভা যাত্রা করে নিজ এলাকা লক্ষ্যারচর ইউনিয়নে নিয়ে যাওয়া হয়।

এসময় ইউপি সদস্য সোহরাব ওবাইদ রহমান একজন দখলবাজ ও মামলাবাজ ব্যক্তি। তার মিথ্যা মামলায় আমাকে জেলে যেতে হয়েছে। মুলত পৈত্রিক সহায় সম্পদ দখল নিতে সাঁজানো মামলা দেওয়া হয়েছে। এসময় সংবর্ধনায় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান ওহিদ, তারেকুল ইসলাম চৌধুরী, লক্ষ্যারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইকুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা মঈনুউদ্দিন, জসিম উদ্দিন, মোরাদুল করিম, শিফাত, মো: আরমান, মো: সায়েম, মিশকাত ও জয়নাল সহ স্থানীয় এলাকাবাসী ও নেতাকর্মীরা। গতকাল ১৬এপ্রিল চকরিয়া উপজেলা জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে তিনি জামিন লাভ করেন। গত ৭এপ্রিল ছিকলঘাটস্থ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করেছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *