চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

টেকনাফে লেঙ্গুরবিলে  অভিযান: ৯ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

প্রকাশ: ২০১৮-০৪-১৭ ১৭:৪৯:১৫ || আপডেট: ২০১৮-০৪-১৭ ১৭:৪৯:১৫

বীর কন্ঠ ডেস্ক :

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ইয়াবাসহ সুলতান মাহমুদ (২৯) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। আটক সুলতান টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লম্বরী পাড়ার ছৈয়দুল ইসলামের ছেলে।

মঙ্গলবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকা থেকে তাকে আটক করা হয়।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল বলেন, টেকনাফে একটি পিকআপ ভ্যানে ইয়াবা ট্যাবলেট পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ-২ (বিজিবি) সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৯ হাজার ইয়াবা ট্যাবলেটসহ সুলতানকে আটক করা হয়।

এ ঘটনায় কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের টেকনাফ সার্কেল উপ-পরিদর্শক মো. নাসির উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *